শ্যামপুরে নৌকাকে বিজয়ী করতে শপথ নিল ৫৪ ওয়ার্ডের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) নির্বাচনী এলাকায় নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য ৫৪ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নৌকার প্রার্থীকে বিজয়ী করে স্থানীয় উন্নয়ন ও দেশ গড়ার শপথ নেন নেতাকর্মীরা।

শনিবার দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা কটন মিল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ড. মো. আওলাদ হোসেন বলেন, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে বিরোধীকারী সকল স্বাধীনতা বিরোধী শক্তিরা বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির বাংলাদেশের রাজনৈতিক স্থীতিশাল পরিবেশ বিনষ্ট করার জন্য, বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করে অগণতান্ত্রিক, অনির্বাচিত বিদেশিদের পুতুল সরকার বানানোর ষড়যন্ত্র শুরু হয়েছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে নামতে হবে। ঘরে ঘরে গিয়ে ভোটারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডসমূহ বুঝাতে হবে, ভোটারদের ভোটকেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে বিএনপি-জামায়াত ও বিদেশি ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।

কর্মশালায় ৫৪ নং ওয়ার্ডের ৯টি নির্বাচনী কেন্দ্রের ১৮ জন (পুরুষ+মহিলা) কেন্দ্রনেতা, ৫৪ (৬*৯) জন টিমলিডার, ২৭০ (৫৪*৫) জন সহকর্মী ছাড়াও আরও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৫২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights