বিজয় সেতুপাতিকে যা বলে পরিচয় করালেন শাহরুখ

অনলাইন ডেস্ক

নানা লুকে হাজির হয়ে প্রিভিউতে আগেই চমকে দিয়েছেন শাহরুখ খান। তার জওয়ান সিনেমার লুক অনেকের চোখেই আগুনের ফুলকি ছুটিয়েছে।

এরপর জওয়ান সিনেমার সহশিল্পী নয়নতারাকেও পরিচয় করে দিয়েছিলেন শাহরুখ। যেখানে তিনি লিখেছিলেন, ‌‘সে হলো বজ্র যে ঝড়ের আগে আসে।’

এবার আরেক সহশিল্পী বিজয় সেতুপাতির লুকও শেয়ার করলেন শাহরুখ খান। তার পরিচয় করাতে কিং খান লিখেছেন, তিনি মৃত্যুর ঠিকাদার।
শাহরুখ ক্যাপশনে লিখেছেন, কেউ তাকে থামাতে পারবে না। তাকে থামানোর মতো কেউ কী এখানে আছে?

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights