লঞ্চ থেকে তোশকে মোড়ানো ২৩ ধারলো অস্ত্রসহ যুবক আটক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলায় ২৩ টি ধারলো অস্ত্রসহ আলী আজগর (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে গাছির খাল ঘাটে ঢাকাগামী এম ভি মফিজ খান লঞ্চ থেকে তোশকে মোড়ানো অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মডেলের ২৩ টি বগি দা উদ্ধার করা হয়। আলী আজগর লালমোহন উপজেলার পশ্চিম চর ওমেদ ইউনিয়নের জামাল চাপরাশির ছেলে।

জানা যায়, আটক যুবক মুজিব নগর ইউনিয়ন থেকে বস্তাবন্দী তোশকসহ লঞ্চে উঠে। তার গতিবিধি দেখে এলাকাবাসীর সন্দেহ হলে দুলারহাট থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গাছির খাল লঞ্চঘাট থেকে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা গত ১৭ জুলাই অনুষ্ঠিত মুজিব নগর ইউপি নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে এই অস্ত্র আনা হয়েছিল। আটকৃত আলী আজগর পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম ফারুকের মামাতো ভাই।

দুলারহাট থানা ওসি (তদন্ত) জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights