শ্রীমঙ্গলে ঘর পেলো গৃহহীন ১৬২ পরিবার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভাবাজারের শ্রীমঙ্গলে আশ্রয়ন-২ প্রকল্পে ঘর পেলো আরো ১৬২ গৃহহীন ভূমিহীন পরিবার। আজ বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর উদ্বোধন করেন। তারপর পরই চতুর্থ পর্ষায়ের ২য় ধাপে উপজেলায় ১৬২টি পরিবারকে দুই শতক জমিসহ পাকা ঘরের কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজিত শহরের জেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্য ঘর হস্তান্তর আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ও শিক্ষক জহর তরপদারের সঞ্চালনায় আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন প্রমুখ।
এ উপজেলায় মোট ৯৬০টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এরমধ্য প্রথম পর্ষায়ে ৩০০, দ্বিতীয় পর্ষায়ে ৩০০, তৃতীয় পর্ষায়ে ৬০ ও চতুর্থ পর্ষায়ের প্রথম ধাপে ১৪৮টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ নতুন ঘর দেয়া হয়েছিল।
