খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাজির সরদার (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা এলাকার বাগু সরদারের ছেলে।

আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছরে হাসপাতালে সর্বমোট ৫৬৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজন রোগী মারা গেছেন। একইসময়ে ভর্তি হয়েছেন ১১ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। বর্তমানে হাসপাতালে ৭২ জন রোগী ভর্তি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights