জবিতে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব ও নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ, ডেঙ্গু মশা নিধন-সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাস পরিষ্কারকরণ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এসময় সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০টি বৃক্ষরোপণ, ডেঙ্গু মশা নিধন স্পে ব্যাবহার, সচেতনতা বৃদ্ধিতে র‌্যালিসহ ক্যাম্পাস প্রাঙ্গণে পড়ে থাকা বিভিন্ন প্লাস্টিক, কাগজ, ময়লা ইত্যাদি বস্তু অপসারণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights