রাজধানীর যে সড়ক আজ বন্ধ

অনলাইন ডেস্ক

রাজধানীতে গুলশান-বনানী এলাকায় যানবাহন চলাচলে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বনানী কবরস্থান সংলগ্ন ২৭ নম্বর রোড ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

নগরবাসীকে ওইদিন ওই এলাকা বা সড়ক পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights