বিন্যাকুড়ি মহা-বিদ্যালয়ের গাছ লোহার এঙ্গেল টিন ও পুরাতন ইট বিক্রি করে বিদ্যালয়ের ব্যাংক হিসাব নম্বরে জমা না করে সমূদ্বয় টাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক আত্মসাৎ এর অভিযোগ
আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর চিরিরবন্দর উপজেলাধীন বিন্যাকুড়ি মহা-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমান এর বিরুদ্ধে পুরো বিদ্যালয়ের গাছ, লোহার এঙ্গেল, টিন ও পুরাতন ইট বিক্রি করে বিদ্যালয়ের ব্যাংক হিসাব নম্বরে জমা না করে সমূদ্বয় টাকা আত্মসাৎ এর অভিযোগ করেছেন দিনাজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা শিক্ষা অফিসার বরাবর, বিন্যাকুড়ি মহা-বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে মো. রমজান, এবং মো. সাঈদুর । লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৯৯ সালে এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়, উক্ত সময় বিদ্যালয় কর্তৃপক্ষসহ এলাকাবাসী বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করেন, কালক্রমে গাছগুলো ক্রমশ বড় হয়, উক্ত গাছগুলিসহ পুরো বিদ্যালয়ের লোহার এঙ্গেল, টিন, ও পুরাতন ইট, কনো প্রকার নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, বিক্রি করে বিদ্যালয়ের ব্যাংক হিসাব নম্বরে জমা না করে নিজেই আত্মসাৎ করেন। যাহার আনুমানিক মূল্য সাত লক্ষ টাকা, এছাড়াও বিদ্যালয়ের নামে সরকারি বরাদ্দের অর্থ সামান্য পরিমাণে ব্যয় করে অবশিষ্ট টাকা আত্মসাৎ করেন । উল্লেখ্য যে, পুরাতন ইট বিক্রির ঘরটির ক্ষেত্রফল ৭৮০ বর্গফুট ও টয়লেটের ক্ষেত্রফল ১৫০ বর্গফুট ।
এ ব্যাপারে বিন্যা কুড়ি মহা-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, নতুন টিন আমরা লাগিয়েছি। বিদ্যালয়ের গাছ, লোহার এঙ্গেল, টিন, ও পুরাতন ইট বিক্রি করার কনো প্রকার নিলাম বিজ্ঞপ্তি দিয়েছেন কি-না ? উক্ত মালামাল বিক্রয়ের টাকা বিদ্যালয়ের ব্যাংক হিসাব নম্বরে জমা করেছেন কি-না? জানতে চাওয়া হলে জানান, এ ব্যাপারে মেনেজিং কমিটির সভাপতি দিনাজপুর চিরিরবন্দর উপজেলাধীন ৪নং ঈসকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন, বিষয়টি বলতে পারবেন । একাধিকবার মেনেজিং কমিটির সভাপতির সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি । মহা-বিদ্যালয়ের অভিভাবক ও এলাকবাসীগণ জানান, মেনেজিং কমিটির সভাপতি আবু হায়দার লিটন ২০১৭ সাল থেকে ১৩ মার্চ ২০২৩ পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন, বর্তমানে তিনি সভাপতির দায়িত্বে নেই, সভাপতি বিহীন চলছে এই বিন্যা কুড়ি মহা-বিদ্যালয়টি । অনিয়ম ও টাকা আত্মসাৎ এর বিষয়টি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্মকর্তাগণের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য আসু হস্তক্ষেপ কামনা করেছেন বিন্যাকুড়ি মহা-বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী ।
