১০০০ কোটি রুপির দুর্নীতিতে নাম জড়াল গোবিন্দর

প্রায় ১০০০ কোটি রুপির অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারিতে নাম জড়াল বলিউড অভিনেতা গোবিন্দর। বলিউডের ‘হিরো নাম্বার ওয়ান’কে জিজ্ঞাসাবাদ করতে আসবে ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখা।

সোলার টেকনো অ্যালায়েন্স নামের কোম্পানি ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে এই ধরনের দুনীর্তি জাল বিস্তার করেছে। সেই কোম্পানির হয়ে বেশ কয়েকটি বিজ্ঞাপন করেন গোবিন্দা। এর প্রেক্ষিতেই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন গোবিন্দ।

ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখার কর্মকর্তা জে এন পঙ্কজ জানান, খুব শিগগিরই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটি টিম মুম্বাইতে যাবে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য। গত জুলাই মাসে ওই সংস্থার একটি অনুষ্ঠানে গোয়াতে গিয়েছিলেন অভিনেতা।
যদিও পরে ওই কর্মকর্তা বলেন, “তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দ এই ঘটনায় অভিযুক্ত নন, কিংবা সন্দেহভাজনও নন। পরে যদি দেখা যায় যে, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তা হলে তাকে সাক্ষী হিসেবে পেশ করা হবে।”

যদিও এই খবর ছড়িয়ে পড়তে অভিনেতার মুখপাত্র বলেন, “গোবিন্দ কোনোভাবেই এই ধরনের কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। অর্ধসত্য খবর পেশ করা হচ্ছে। একটি এজেন্সির মারফত তিনি গোয়ার ওই অনুষ্ঠানে গিয়েছিলেন, ওই সংস্থার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights