হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের মামলায় তমাল আলী (২২) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এক কেজি ২২৫ গ্রাম হেরোইন বহনের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়।

আজ সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত তমাল আলী রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার আমতলী হঠাৎপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের হরিপুরে অভিযান চালায় র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এসময় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ২২৫ গ্রাম হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয় তমাল আলী। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার দিলিপ রায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক ২০২০ সালের ৩১ অক্টোবর তমাল আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights