টেকনাফে র‌্যাবের অভিযানে ৪১ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজার টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত মাদক কারবারি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন পূর্ব মহেশখালীপাড়ার মৃত সোনা আলী ছেলে হোসেন আলী প্রকাশ পুতিয়া (৩৫) টেকনাফ (কক্সবাজার)
টেকনাফে র‌্যাবের অভিযানে ৪১ হাজার ইয়াবাসহ আটক ১
ইয়াবাসহ আটক ব্যক্তি

কক্সবাজার টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত মাদক কারবারি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন পূর্ব মহেশখালীপাড়ার মৃত সোনা আলী ছেলে হোসেন আলী প্রকাশ পুতিয়া (৩৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে র‌্যাব-১৫ এর অভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীপাড়ায় কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ অবৈধ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয়/অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পায়। এর ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে সর্বমোট ৪১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে র‌্যাব-১৫ এর অভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীপাড়ায় কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ অবৈধ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয়/অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পায়। এর ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে সর্বমোট ৪১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights