খাগড়াছড়িতে অপহরণের ২২ ঘণ্টা পর ৩ জনকে মুক্তি

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাকালি এলাকা থেকে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী এন্টি চাকমাসহ ৩ জনকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত অন্য ২ জন হলেন কনিয়া চাকমা ও নিশা চাকমা।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীতা চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসীরা দীঘিনালা বন বিহার এলাকায় রবিবার বেলা দেড়টায় অপহৃতদের মুক্তি দেয়। শনিবার সাজেক থেকে ফেরার পথে এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণ করে সন্ত্রাসীরা।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। এদিকে দীঘিনালা ইউএনও আরাফাতুল আলম বাংলাদেশ প্রতিদিনকে জানান, তারা অপহরণে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন। তবে প্রশাসনের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights