রোহিতের সাথে ওপেন করবেন কে?

অনলাইন ডেস্ক
বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগেই ধাক্কা খেল ভারত। ওপেনার শুভমান গিল জ্বরে ভুগছেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই ওপেনার। যদিও ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।

তাই গিলের বদলে রোহিত শর্মার সাথে ওপেনিং করতে পারেন কারা সে নিয়ে চলছে নানা আলোচনা। অনেকেই বলছেন, ঈশান কিশানকে রোহিতের সাথে ওপেন করতে দেখা যেতে পারে। বাঁহাতি এই ওপেনারকে যদিও শেষ কিছু ম্যাচে মিডল অর্ডারে খেলানো হয়েছে। বাঁহাতি-ডানহাতি জুটি তৈরি করে বোলারদের সমস্যায় ফেলতে পারে ভারত। সে ক্ষেত্রে ঈশানকে ওপেনে দেখার সম্ভাবনা প্রকট।

আছেন লোকেশ রাহুলও। রোহিত এবং রাহুল দীর্ঘ দিন একসঙ্গে ওপেন করেছেন। সব ধরনের ক্রিকেটেই একসঙ্গে ওপেন করেছেন তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি ৫০ রানের জুটি গড়ার রেকর্ডও গড়েছিলেন রোহিত-রাহুল। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই জুটি আরও একবার দেখা যেতেই পারে। শুভমান না থাকায় ওপেন করার গুরুদায়িত্ব যেতে পারে রাহুলের কাঁধে।
এই সম্ভাব্য তালিকায় বিরাট কোহলিও আছেন। সাধারণত তিন নম্বরে ব্যাট করে থাকেন বিরাট কোহলি। তবে দলের প্রয়োজনে কখনো কখনো বিরাটকেও ওপেনে দেখা গেছে। এক দিনের ক্রিকেটে না হলেও টি-টোয়েন্টিতে এক সময় ওপেন করতেন রোহিত এবং বিরাট। আইপিএলে এখনও ওপেন করেন বিরাট। যদিও ৫০ ওভারের ক্রিকেটে ভারতের প্রাক্তন অধিনায়ককে ওপেন করতে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights