অভিশাপ দিলেন মাহিয়া মাহি

শোবিজ প্রতিবেদক

নায়িকা মাহিয়া মাহি এবার অভিশাপ দিলেন। কিন্তু কাকে, তা তিনি খোলাসা করেননি। ঢাকাই সিনেমার সফল এই নায়িকা বর্তমানে ব্যস্ত স্বামী, সংসার ও সন্তান নিয়ে। যদিও মাঝেমধ্যে তাঁকে নানা ইস্যুতেই সামনে আসতে দেখা যায়। এর মধ্যে প্রধান হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের নানা কথা। এর ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, আমি কোনো দিন কাউকে সজ্ঞানে অভিশাপ দিইনি। সবসময় আমার শত্রুদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি। বিনিময়ে শত্রুদের খুব করুণ পরিণতিও দেখেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই তাবৎ দুনিয়ায় দুটি প্রাণী আছে, যারা দেখতে অবিকল মানুষের মতোই। তাদের জন্য আমার অন্তর ভরা অভিশাপ। এই ছোট্ট জীবনে আমার কোনো একটা ভালো কাজ আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে সেই ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু পর্যন্ত শেষ সিজদায় গিয়েও আমি ওই দুজনের কঠিন পরিণতি দেখতে চাইব। মাহি আরও লেখেন, আমি জানি ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দিবেন না। যারা অন্যের হক নষ্ট করে জায়নামাজে আল্লাহকে খোঁজে তারা আর যাই হোক আল্লাহকে পাবে না। লেখাটা টাইমলাইনে রেখে দিলাম। যেদিন তাদের কঠিন পরিণতি দেখব সেদিন লেখাটা আবার শেয়ার করব।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এ বছরের ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের মা হন তিনি। সন্তানের নাম রাখা হয় মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights