আমাদের আমেরিকা না গেলেও চলবে : কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক

আমাদের আমেরিকা না গেলেও চলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দু-একজন মন্ত্রী না গেলেও ক্ষতি হবে না। আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত, ভিসা নিয়ে আমেরিকা যেতে পারব না। কিছু মানুষকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যারা গুলশান-বনানীতে বসবাস করে তারাই আমেরিকা যায়।

শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ির দোখলা রেস্ট হাউসে বঙ্গবন্ধুর ম্যুরাল ও দুটি বন বিভাগের ব্যারাক উদ্বোধন শে‌ষে সাংবাদিকদের তিনি এসব কথা ব‌লেন। মন্ত্রী ব‌লেন, আমেরিকায় কয়জন মানুষ যায়। তারা নিষেধাজ্ঞা দিয়ে কী করবে। গুলশান-বানানীর বড় লোকের ছেলেরাই আমেরিকায় যায়। তারা না গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না।

তি‌নি আরও ব‌লেন, আগামী ৩ মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা গোটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কোনো দল এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। কোনো ষড়যন্ত্র করেই তারা এই নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বর্তমানে পুলিশ প্রশাসন খুবই তৎপর রয়েছে। তারা সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে।
স‌্যাংশনের বিষ‌য়ে কৃ‌ষিমন্ত্রী ব‌লেন, অর্থনৈতিকভাবে যদি আমে‌রিকা স্যাংশন দেয় আমরাও দেখবো কীভাবে মোকাবিলা করা যায়। আন্তর্জাতিক বিশ্বে আমেরিকাসহ অনেক দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights