সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ফারজানা রাব্বীর গণসংযোগ

অনলাইন ডেস্ক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ করেছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।

রবিবার দিনভর সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের সরদারপাড়া, আমতলী ও সিংড়িয়া গ্রামে গণসংযোগ করেন ফারজানা রাব্বী বুবলী।

ফারজানা রাব্বী বুবলী গাইবান্ধা-৫ আসনের সাত বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত অ্যাড. ফজলে রাব্বির কন্যা।
গণসংযোগকালে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের মাঝে তুলে ধরেন ফারজানা রাব্বী বুবলী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights