অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখা যাচ্ছে না: স্বতন্ত্র প্রার্থী টিপু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়সহ সাধারণ ভোটাররা সন্ত্রাসীদের আতঙ্কে ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে ভয় পাচ্ছেন। রাতের অন্ধকারে সন্ত্রাসীরা হেলমেট মাথায় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে, ভোটের কেন্দ্রে যেতে ভোটারদের নিষেধ করছে। বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও তেমন পদক্ষেপ দেখা যাচ্ছে না। শনিবার দুপুরে নাটোরের ওয়ালিয়া বাজারে নির্বাচনি অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাইফুল ইসলাম টিপু। তিনি অভিযোগ করেন, শুক্রবার রাতে লালপুর উপজেলার কুচুয়া গ্রামে সন্ত্রাসী বাহিনী কলস প্রতীকের প্রচার মিছিলে গুলি বর্ষণ করে ছত্রভঙ্গ করে দেয় ও হামলা করেন। এ সময় ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনকে আরও জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান তাইফুল ইসলাম টিপু। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল, বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, দুয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, ওয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রমুখ।

নাটোর প্রতিনিধি অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখা যাচ্ছে না: স্বতন্ত্র প্রার্থী টিপু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে

Read more

বাসস অনলাইন ভার্সন জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

বাসস ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা জোরদার ও আইনের প্রয়োগ সহজতর করতে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ সংশোধন করেছে অন্তর্বর্র্তী সরকার। সংশোধনীতে

Read more

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বটতলা বাজার

Read more

সোনারগাঁয়ে অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেফতার ৭

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানি খাশেরগাঁও এবং ছোট কোরবানপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিপুল পরিমাণ দেশীয়

Read more

পরকীয়ার জেরে মেয়েকে হত্যার অভিযোগ, মা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ সদরে পরকীয়ার জেরে নিজের ৩ বছরের শিশু সন্তানকে হত্যা করে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে

Read more

২০ টাকার মামলায় ৩০ বছর কারাভোগ, নির্দোষ প্রমাণের পরদিনই মৃত্যু!

অনলাইন ডেস্ক খুব ছোট একটি অভিযোগ, কিন্তু তার শাস্তি ছিল দীর্ঘ ৩০ বছর। গুজরাটের পুলিশ সদস্য বাবুভাই প্রজাপতির জীবনের গল্প

Read more

কারাগারে ভোট দিলেন সালমান-আনিসুল-পলকসহ ভিআইপি বন্দিরা

অনলাইন ডেস্ক দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দিরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই নজিরবিহীন উদ্যোগের আওতায় ত্রয়োদশ জাতীয়

Read more

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ও কক্সবাজার প্রতিনিধি মিয়ানমার থেকে ছোড়া গুলিতে মাথায় গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা সুলতানা আফনান (১২) মারা গেছে।শনিবার

Read more

রমেশ চন্দ্র সেন বাথরুমে মাথা ঘুরে পড়ে যান, পরে হাসপাতালে মৃত্যু: কারা অধিদপ্তর

অনলাইন ডেস্ক সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা

Read more

হাদির বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আজ

অনলাইন ডেস্ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার

Read more
Verified by MonsterInsights