অক্টোবরে ঢাবির বিশেষ সমাবর্তন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আগামী অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে আশা করছে বিশ্ববিদ্যাালয় কর্তৃপক্ষ।

রবিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সম্মাননীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে। তিনি বঙ্গবন্ধুর পক্ষে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে অক্টোবর মাসের যেকোন দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন আয়োজন করা হবে বলে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। এসব বিষয়ে নতুন প্রজন্মের সামনে বক্তব্য উপস্থাপনে বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদ্বিতীয়। তাই জাতির পিতাকে ডিগ্রি প্রদানের বিশেষ সমাবর্তনে তাঁকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণের সুপারিশ করার জন্য উপাচার্য, ডিন্‌স কমিটি এবং একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দকে সিন্ডিকেট সভায় ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights