অটোভ্যানের চালকসহ নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরের পীরগঞ্জে বালুবাহি মহেন্দ্রার চাপায় আটোভ্যানের চালকসহ এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে খালাসপীর কাঁচদহ সড়কের গোপিনাথপুর এলাক্য়া এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুই যাত্রী আহত হন।

পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, অটোভ্যানটি খালাসপীর আসছিল। এসময় একটি বালুবাহি মহেন্দ্রা অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানের চালক পীরগঞ্জ উপজেলার ছাতুয়া গ্রামের মৃত মমদেল হোসেনের ছেলে আব্দুর রহমান (৫৫) এবং ভ্যানযাত্রী টুকুরিয়া এলাকার ফাতেমা বেগম (৩৫) নিহত হন। আহত যাত্রীদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পীরগজ থানার ওসি আনোয়ারুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেন্দ্রাটিকে জব্দ করা হয়েছে। চালককে খোঁজা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights