অন্তরঙ্গ সংস্থার বিশ্ব তামাক মুক্ত দিবসে মানববন্ধনে স্বরূপ বকসী বাচ্চু তামাক চাষ নিয়ন্ত্রণ করতে ও সচেতনতা বৃদ্ধিতে আসুন স্লোগান তুলি ‘তামাক নয়-খাদ্য ফলানথ
আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, তামাক চাষ পরিবেশে ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক চাষে যুক্ত ব্যক্তি নানা স্বাস্থ্য সমস্যায় ভোগেন। তামাক রাসায়নিক সার, কীটনাশক, মানবদেহ, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তামাক চাষ নিয়ন্ত্রণ করতে ও ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে স্লোগান তুলি ‘তামাক নয়-খাদ্য ফলানথ।
গতকাল বুধবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা অন্তরঙ্গ সংস্থার আয়োজনে ও তামাক বিরোধী জোট দিনাজপুরের সহযোগিতায় সংস্থার সকল সদস্যবৃন্দ ও সুধীজনের অংশগ্রহণে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অন্তরঙ্গ সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক মো. আহসান হাবিব এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম,এম,এইচ কাদের। মানববন্ধনে আরোও বক্তব্য রাখেন নির্বাহী সদস্য রাজু বিশ্বাস, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম পলাশ, নির্বাহী সদস্য মো. রিয়াজুল ইসলাম, সংগঠনের নির্বাহী সদস্য গৌরী চক্রবর্তী ও সাংবাদিক মাসুদ রেজা হাই। সাধারণ সম্পাদক এম, এম, এইচ কাদের বলেন, তামাক জাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপ, এমআরপিতে সিগারেট বিক্রি নিশ্চিত করার ও তামাক চাষ নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, তামাকজাত দ্রব্যের উপর সুনির্দিষ্ট কর আরোপ এবং এমআরপিতে সিগারেট বিক্রি নিশ্চিত করতে, ২০২৩-২৪ অর্থ বছরের জন্য তামাকজাত দ্রব্যের উপর বিশেষজ্ঞদের কর প্রস্তাব দেওয়া হয়েছে। সিগারেট প্রতি ১০ সালকার সর্বনিম্ন খুচরা মূল্যে নিম্ন স্তরে ৫৫ টাকা, মধ্যম স্তরে ৭০ টাকা, উচ্চ স্তরে ১২০ টাকা ও প্রিমিয়াম ১৫০ টাকা নির্ধারণ করে যথাক্রমে ৩৫.৭৫ টাকা, ৪৫.৫০ টাকা, ৭৮.০০ টাকা ও ৯৭.৫০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা জরুরি।
