আখাউড়ায় ইউপি সদস্য মদসহ আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইদ্রিস মিয়াকে মদ পাচারের সময় আটক করেছে র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি টিম। আটক মো. ইদ্রিস মিয়া আখাউড়ার দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতান পুর এলাকা থেকে ২৪ বোতল বিদেশি মদসহ তাকে আটক করে র‌্যাব সদস্যরা। এসময় ইদ্রিস মেম্বারের এক সহযোগী মো. সায়মন মিয়াকেও আটক করা হয়েছে। তারা দুজনেই সীমান্তবর্তী আবদুল্লাহপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ২৪ বোতল বিদেশি মদ পাচারের সময় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights