আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত জনগণ নেবে : আমীর খসরু

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামীর বাংলাদেশ কিভাবে চলবে জনগণই তা সিদ্ধান্ত নেবে। এর ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নেই।’

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে তা ফিরিয়ে দিতে কাজ করবে বিএনপি। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ঐক্যের কোন বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনে যে মুক্ত বাংলাদেশ এসেছে তা ধরে রাখতে হবে। জনগণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না আগামীর রাজনীতিতে তাদের অবস্থান কতটুকু থাকবে তা নিয়েও সন্দেহ হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights