আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে আসা ৩৭ নারী পকেটমারকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গতকাল মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে। আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন শুধু পকেট মারতে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। গতকাল বিকাল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হয়। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখেন মিজানুর রহমান আজহারী। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights