আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সফরে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচের দৈর্ঘ্য কমানো হয়েছে। সফরকারী দলের অনুরোধে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি এখন হবে দুই দিনের।

সূচিতে পরিবর্তন এনে ১৯ ও ২৪ অক্টোবরকে বিশ্রামের দিন হিসেবে নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২২ ও ২৩ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। এরপর টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে দুই দল।

সফরে বাংলাদেশের বিপক্ষে দু’টি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি চলবে ১ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট ৫ নভেম্বর শুরু হবে চট্টগ্রামে, যা শেষ হবে ৯ নভেম্বর।

আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে দুই দলই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। প্রস্তুতি ম্যাচের সময় কমলেও মূল সিরিজের সূচিতে পরিবর্তন হয়নি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে দুই ম্যাচেই জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights