আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে লাকসামে সাইকেল র্যালি
লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কুমিল্লার লাকসামে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়।এরপর র্যালিটি লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
এর সেখানে আলোচনা সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে লাকসাম থেকে মাদক নির্মূলে প্রশাসনের প্রতি আহ্বান জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় নিরপেক্ষভাবে করা মাদক কারবারির তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কোন অদৃশ্য শক্তির কারণে ব্যবস্থা নেয়া হচ্ছে না- তা জনগণকে জানানোর জন্য আহ্বান জানান।
পৌরসভা যুববিভাগের সভাপতি মো. সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও উপজেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন মহসিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা যুববিভাগের উপদেষ্টা হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা যুব বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, পৌরসভা যুব বিভাগের সাধারণ সম্পাদক মু. ফয়সাল হোসেন মুন্সি, উপজেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সবুজ।
র্যালি ও আলোচনা সভায় পৌরসভা এবং উপজেলা যুব বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
