আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো দুই অস্ত্রধারী গ্রেফতার

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- রিভু মজুমদার (২৭) ও মো. জামাল (৪০)।

পুলিশের দাবি, রিভু মজুমদার ছাত্রলীগ অস্ত্রধারীর ক্যাডার ও জামাল উদ্দিন যুবলীগ অস্ত্রধারী ক্যাডার। তারা দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে হওয়া মামলায় উল্লেখিত এজাহারনামীয় আসামি। জুলাই-আগস্টের ঘটনার পর গ্রেফতার এড়াতে তারা আত্মগোপনে চলে যায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেছিল। গোপন সংবাদে চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেফতার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights