রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২২, গাঁজা-ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ২০ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৫৩৬৯ পিস ইয়াবা, এক লিটার ১২৫ মিলি দেশি মদ ও ৯ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights