আপ্লুত মেসির আবেগঘন পোস্ট

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি দিয়ে দিয়েছেন সব প্রশ্নের জবাব। ক্যারিয়ারে তিনি সবকিছুই পেয়েছেন। আর সেই ঘটনার ঘোর এখনো কাটেনি লিও’র। বিশ্ব জয়ের বর্ষ পূর্তিতে আবেগঘন পোস্ট করলেন আপ্লুত সুপারস্টার।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মেসি লিখেছেন, ‌‘আমার ফুটবলজীবনের সবচেয়ে সুন্দর পাগলামির একটা বছর। অবিস্মরণীয় স্মৃতি রয়েছে যা হৃদয়ে থেকে যাবে সারা জীবন। সবাইকে বিশ্ব জয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা।’

কাতারের লুসাইল স্টেডিয়ামের বাইরে বিশ্বকাপ হাতে নিয়ে মেসির একটি ছবি রয়েছে সেই পোস্টে। এ ছাড়া সাজঘরে বিশ্বকাপ ট্রফিকে মেসির চুম্বনের ছবি, বিছানায় ট্রফি নিয়ে শোয়ার ছবি এবং গোটা দলের সঙ্গে উল্লাসের ছবি রয়েছে। একটি ভিডিওতে আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসও রয়েছে।
এক বছর আগে ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয় ফ্রান্সের। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ৩-৩ ব্যবধানে। টাইব্রেকারে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের হাতে ভর করে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।

১৯৮৬ সালে শেষ বার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল দিয়েগো ম্যারাডোনার হাত ধরে। তার ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ দেন মেসি। জীবনের অধরা স্বপ্ন পূরণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights