আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদানের কথা বিবেচনা করবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর পাঁচ দিন পরই পুনরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদানের বিষয়ে বিবেচনার কথা জানালেন তিনি।

বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটি কোভিড-১৯ মহামারী ও অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকটের সময় ভুলভাবে পরিচালিত হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, “বিশ্ব স্বাস্থ্য আমাদের ঠকিয়েছে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় যোগদানের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, “হয়তো আমরা আবার এটি করার কথা বিবেচনা করব, আমি জানি না। হয়তো আমরা করব। তবে তাদের এটা পরিষ্কার করতে হবে।”

লাস ভেগাসে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

একক দেশ হিসেবে ডব্লিউএইচও-এর সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। যার সামগ্রিক অর্থায়নের প্রায় ১৮ শতাংশ অবদান রাখে দেশটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটা বন্ধ হয়ে গেলে ডব্লিউএইচও-তে বড় ধরনের পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে।

ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার ঘোষণা আগেও দিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি ডব্লিউএইচও’র ওপর চীনের প্রভাব থাকার অভিযোগ তুলে বেরিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তবে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার পরে সেই সিদ্ধান্ত বাতিল করে।

লাস ভেগাসে ওই সমাবেশে ট্রাম্প বিরক্ত প্রকাশ করে বলেন, “চীনে জনসংখ্যা বেশি। তারপরও চীনের থেকে যুক্তরাষ্ট্র বেশি অর্থ সহায়তা করে।” সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights