আরব-আমিরাত ও তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক সফর করবেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

সোমবার (৭ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রশাসনের প্রতি সমর্থন আদায় অব্যাহত রাখার লক্ষ্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফর করবেন এবং আগামী সপ্তাহে তুরস্ক সফরেরও পরিকল্পনা রয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে তুরস্ক সফরে যান আল-শারা। জানুয়ারিতে সৌদি আরব ভ্রমণের পর সংযুক্ত আরব আমিরাতকে তার দ্বিতীয় উপসাগরীয় গন্তব্য হিসেবে বিবেচনা করবেন তিনি।

গত বছরের ডিসেম্বরে শারা’র সুন্নি ইসলামপন্থি গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার ক্ষমতায় আসেন আল-শারা। তিনি এবং নতুন সিরিয়ার নেতৃত্বের অন্যান্য সদস্যরা আরব এবং পশ্চিমা উভয় নেতার সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য কাজ করছেন।

শারা এবং তার কর্মকর্তারা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন।

প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের কারণে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধারে সিরিয়ার জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা থেকে মুক্তি প্রয়োজন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন আসাদ সরকারের সময় ব্যক্তি, প্রতিষ্ঠান ও অর্থনীতির বিভিন্ন খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights