ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুনের ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

বৃহস্পতিবার রাতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই ও লাইটার ব্যবহারসহ অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে- এমন কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৭ অক্টোবর নলকূপ স্থাপনের সময় মাটি খনন করে পাইপ প্রবেশ করানোর একপর্যায়ে গ্যাস নির্গত হয়ে আগুনের সূত্রপাত হয়। গ্যাসের প্রকৃতি ও উৎস জানতে ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে বাপেক্সের কারিগরি দল। এ ঘটনায় অধিকতর অনুসন্ধান চলছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জননিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights