ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আবদুল করিম (২৫) টেকনাফের বালুখালী এলাকার আব্দুর রহিমের ছেলে।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আব্দুল করিমকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে তল্লাশি করে তার হেফাজতে থাকা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights