ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিলো যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে অবস্থানরত সকল দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য।

সেইসঙ্গে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদেরকে নিরাপত্তা ইস্যুতে সতর্ক করেছে দেশটি।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির কারণে’ যুক্তরাজ্যের দূতাবাস কর্মীদের সাময়িকভাবে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না। কর্মকর্তারা দূরবর্তী স্থান থেকে সীমিত আকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সেইসঙ্গে, ইরানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সতর্ক করে বিবৃতিতে আরও বলা বলেছে, সেখানে তারা আটক, গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

“ব্রিটিশ পাসপোর্ট থাকা, এমনকি ব্রিটিশ সংযোগ আছে- এমন ধারণাও গ্রেফতারের জন্য যথেষ্ট হতে পারে। ইরানে গ্রেফতার হলে আপনাকে কয়েক মাস, এমনকি কয়েক বছরেরও কারাদণ্ড হতে হতে পারে,” ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মাসখানেক আগে যুক্তরাজ্য জানিয়েছিল যে, তারা ইরান থেকে তাদের দূতাবাসের ‘বেশ কিছু কর্মীকে’ প্রত্যাহার করে নিয়েছে। এবার অবশিষ্ট সবাইকে সরিয়ে নিল দেশটি।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights