ইরানে বিক্ষোভ, নিহত ১১৬

অনলাইন ডেস্ক
ইরানজুড়ে চলা বিক্ষোভ তৃতীয় সপ্তাহে পৌঁছেছে। রাজধানী তেহরান, মাশহাদসহ বিভিন্ন শহরের রাজপথ বিক্ষোভকারীদের দখলে। মানবাধিকার সংস্থাগুলো বলছে দুই সপ্তাহে অন্তত ১১৬ জন নিহত হয়েছেন এবং প্রায় ২ হাজার ৬০০ জনকে আটক করা হয়েছে। ইন্টারনেট এবং টেলিফোন লাইন বন্ধ থাকায় পরিস্থিতি আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ কঠিন।

ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা করলে মার্কিন বাহিনী ও ইসরায়েল হবে তাদের বৈধ লক্ষ্যবস্তু। তিনি জানান, আটককৃতদের কঠোর শাস্তি দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত। নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পকে সামরিক পরিকল্পনা দেখানো হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

মাশহাদে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। রাস্তা অবরোধে আগুন ধরানো হয়েছে। অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতি ইরানের ধর্মতান্ত্রিক শাসনবিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করেছে।

সোর্স: এপিআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights