ইসরায়েলের সামরিক জাহাজ-জ্বালানি ট্যাংকে হামলার দাবি ইরানের

অনলাইন ডেস্ক

ইসরায়েলের বিভিন্ন সামরিক জাহাজ এবং যুদ্ধবিমানের জ্বালানির ট্যাংকে হামলার দাবি করেছে ইরান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) পূর্ব ভূমধ্যসাগরে জাহাজ এবং ইসরায়েলের হাইফা বন্দরে ওই তেলের ট্যাংকে হামলা চালানো হয় বলে জানিয়েছেন আইআরজিসি মুখপাত্র।

ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘আল্লাহর দয়ায় আমরা সব আগ্রাসনকারী এবং অশুভ শক্তির উৎসকে শক্তিমত্তার সঙ্গে লক্ষ্যবস্তুতে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৮তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারাবিশ্বে জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে।

সূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights