উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার প্রতিনিধি
ক্সবাজারের উখিয়ায় বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড হয়েছে।

আজ রবিবার বিকাল ৩টার দিকে ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৫০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম যায়। পরে জেলা হেড কোয়ার্টার থেকে আরো দুটি টিম আগুন নেভানোর কাজে যোগ দেয়।
আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত বিবরণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights