উত্তর কোরিয়া থেকে জাপান সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং অঞ্চল থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, আমাদের সামরিক বাহিনী স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে পিয়ংইয়ং অঞ্চল থেকে জাপান সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে—এমন আশঙ্কায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নজরদারি ও সতর্কতা জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights