উত্তেজনা বৃদ্ধির মধ্যে আকাশসীমা বন্ধ করে দিল ইরান

অনলাইন ডেস্ক

নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। পূর্বানুমতি ছাড়া সব ধরনের ফ্লাইট নিষিদ্ধ থাকবে। তবে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটের আগমন ও প্রস্থান সীমিত আকারে অনুমোদিত থাকবে।

‘নোটিস টু এয়ার মিশনস’ অনুযায়ী, তেহরানের আকাশসীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে শুধুমাত্র ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করতে পারবে। এই নিষেধাজ্ঞা ইরানে প্রবেশ ও ইরান থেকে বের হওয়া সব ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অভ্যন্তরীণ ও অন্যান্য সব ধরনের বিমান চলাচল সম্পূর্ণভাবে স্থগিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইরান ইতিহাসের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলা করছে। দেশটির ভেতরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও ইরানের পরিস্থিতি নিয়ে নজরদারি বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights