এখনো বিপৎসীমার ওপরে পাঁচ নদী

নিজস্ব প্রতিবেদক

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনো সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জের পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিমজ্জিত রয়েছে জেলাগুলোর নিম্নাঞ্চল। অন্যদিকে আগামীকালের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সবগুলো বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল সকালে বন্যা

পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুনামগঞ্জের নালজুর নদী বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে, নেত্রকোনার সোমেশ্বরী ১৮ সেন্টিমিটার, ভুগাই-কংশ ১৭ সেন্টিমিটার, মগরা ৫০ সেন্টিমিটার ও হবিগঞ্জের সুতাং নদী ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীগুলোর পানি গত ২৪ ঘণ্টায় ১ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত কমেছে। পানি কমতে থাকায় আজকের মধ্যে সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। পরের দিন রাতের তাপমাত্রা আরেকটু বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রায় সবগুলো বিভাগে কমবেশি বৃষ্টি ও বজ্যসহ বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী পাঁচ দিন উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights