ওয়ারীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকা থেকে মো. বাদল সরদার নামে এক ব্যক্তিকে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। তার বাড়ি বরিশালের গৌরনদীর দক্ষিণ পালড়দি গ্রামে।

সোমবার দুপুরে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, আজ ওয়ারী থানা এলাকার জয়কালী মন্দিরের হোটেল ওসমানীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৭০০টি ইয়াবা ও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামি যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে তা ওয়ারী এলাকায় নিয়ে আসছিলো।
গ্রেফতার আসামির বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights