ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

অনলাইন ডেস্ক

শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশবান্ধব উৎপাদন ব‌্যবস্থা গড়ে তোলার মাধ‌্যমে টেকসই উন্নয়নের পথে এক নতুন মাইল ফলক ও দৃষ্টান্ত স্থাপন করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সূর্যের আলো কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয় এবং সঞ্চালন ব‌্যবস্থার পাশাপাশি দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ‌্য পরিচালনায় ‘সোলার ইকো-সিস্টেম‘ উন্মোচন করেছে ওয়ালটন।

সোলার ইকোসিস্টেম ব‌্যবস্থায় নিজস্ব কারখানায় সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়নের মাধ‌্যমে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ‌্যুৎ উৎপাদন করছে ওয়ালটন। উৎপাদিত সৌরবিদ‌্যুতের বড় অংশ নিজস্ব উৎপাদন কার্যক্রমে ব‌্যবহারের পাশাপাশি নেট মিটারিং ব‌্যবস্থার মাধ‌্যমে জাতীয় গ্রিডেও বছরে গড়ে প্রায় ১১৫০ মেগাওয়াট-ঘন্টা সৌরবিদ‌্যুৎ সরবরাহ করছে।

এছাড়াও সোলার প‌্যানেল, ইনভার্টার, ব‌্যাটারিসহ বাসাবাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ ব‌্যবস্থা, খাদ‌্য সংরক্ষণ, বিনোদন, রান্নাবান্না, আলোকসজ্জ্বা, কাপড় ধোয়া ইত‌্যাদি দৈনন্দিন কাজে সৌরবিদ্যুৎ চালিত পণ‌্যও উৎপাদন করছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম’ এর উন্মোচন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ।

সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি‘র চেয়ারম‌্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম‌্যান এস এম আশরাফুল আলমম, ম‌্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি এবং তাহমিনা আফরোজ তান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights