কবিতা: পানি নেবে পানি কলমে: এ. কে আজাদ

আমি মুগ্ধ বলছি,
পানি নেবে পানি,
স্বাধীন দেশে করছে গুলি
মাগো কেমনে তা যে মানি।

মাগো কিছু টাকা দাওতো
কেনো বাবা শুনি,
আমার ভাইয়েরা লড়ছে যুদ্ধ
তাদের বিলাবো পানি।

এক হাতে পানির বোতল
অন্য হাতে কেচ,
ছুটছে মুগ্ধ ভিড়ের মাঝে
বাঁচাতে হবে দেশ।

হাত উঁচু করে বলছে,হাপাচ্ছে
পানি নেবে পানি,
আমি মুগ্ধ বলছি, লড়ো ভাই
পাশে আছি, স্বাধীন হবো জানি।

ঘাতকের সেই গুলি,নিথর দেহ
থুবড়ে মাটিতে মুগ্ধ,
কেচ,বোতল হামাগুড়ি দিচ্ছে
এই স্বাধীন দেশের যুদ্ধ।

মুগ্ধ আজ আমরা স্বাধীন, পতন
স্বৈরাচার, শাস্তি পাচ্ছে খুনি,
এখনো সেই ধ্বনিত পানি পানি ডাক
মুগ্ধ,আকাশে বাতাসে শুনি।

তুমি শ্রেষ্ঠ মায়ের সেরা সন্তান,মুগ্ধ
২৪ শের শ্রেষ্ঠ বীর,
২য় যুদ্ধে স্মরণীয় শহীদ তুমি
উচু রাখবো তোমার শির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights