কম মজুরি দেওয়ায় খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

প্রত্যাশিত মজুরি না দেয়ায় রোহিঙ্গার হাতে খুন হন লোহাগাড়া উপজেলার কৃষক কবির আহমেদ। এ খুনের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া রোহিঙ্গা নাগরিক মো. আমিন পুলিশি জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন।

এরআগে গত রবিবার রাতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুবপালং শরনার্থী ক্যাম্প থেকে আমিনকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। গ্রেফতার হওয়া আমিন কুতুবপালং শরনার্থী ক্যাম্পের আজিজুর রহমানের ছেলে।

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, নিহত আহমেদ কবিরের চাষি জমিতে দিনমজুর হিসেবে কাজ করতেন রোহিঙ্গা যুবক আমিন। প্রত্যাশিত মজুরি না দেয়ায় কবিরের ওপর ক্ষিপ্ত ছিলেন আমিন। ১৬ ফেব্রুয়ারি কবির কাছে নগদ টাকা দেখলে তা ছিনিয়ে নিতে হত্যার পরিকল্পনা করে সে। পরে আরেক রোহিঙ্গা যুবকসহ তাকে হত্যা করে টাকা ছিনিয়ে নেয়। ঘটনার ১১ দিনের মাথায় প্রযুক্তির সহায়তা আমিনকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আমিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights