কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ মো. মুকুল খান (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আন্ধারমানিক নদীর ওপর নির্মিত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুকুল খান বাগেরহাট জেলার ফকিরহাট থানার ফকিরহাট ইউনিয়নের আটটাকি গ্রামের মো. সোবাহান খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights