কালিয়াকৈরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরেরর কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকা থেকে বুধবার বিকোলে পুলিশ সন্ধ্যা রানী শিল (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। উদ্ধারকৃত সন্ধ্যা রানী শিল টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাগজান এলাকার রাম প্রসাদ চন্দ্র শীলের স্ত্রী। তিনি উপজেলার সফিপুর এলাকায় হাজী লিটনের বাসায় ভাড়া থাকতেন। স্বামী রাম প্রসাদ একটি সেলুনে কাজ করেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার সফিপুর এলাকায় হাজী লিটনের বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে স্বামী রাম প্রসাদ চন্দ্র শীল সফিপুরে নর সুন্দরের দোকানে কাজ করেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদিন নানা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। বুধবার দুপুরের দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্ধ্যা রানী শিল ঘরের ফ্যানের সাথে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে। বিকালের দিকে স্বামীসহ প্রতিবেশীরা খবর পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৌচাক ফাড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ওই এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ না থাকায় এবং আবেদন করায় মরদেহ পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights