কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত পরিচিত যুবকের লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচিত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার বরইবাড়ী ব্রিজ এলাকায় তুরাগ নদী থেকে লাশ টি উদ্ধার করা হয়।
জানা৷ যায়,রোববার সকালে উপজেলার বড়ই বাড়ি ব্রিজ এলাকায় তুরাগ নদীতে স্থানীয়রা লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights