কালিয়াকৈরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ১৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারীর ডিমলা উপজেলার বালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে রবিউল ইসলাম(৩০) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রা মাধবপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রব্বানী মিয়া (২৫) ।

জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে চন্দ্রা ত্রি-মোড় এলাকার উন্মে সালমা টাওয়ারের সামনে মাদক বেচাকেনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। রবিউল ইসলাম ও রাব্বানী মিয়া নামের দুইজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্যআইনে মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights