কালিয়াকৈরে মোটরসাইকেল ছিনতাই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে রাস্তায় গাছ ফেলে অবরোধ করে অস্ত ঠেকিয়ে একজনের মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় তাকে হাত-পা বেঁধে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

বুধবার রাত ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর মাঝুখান আঞ্চলিক সড়কের মাটিকাটা আমতলী এলাকায় এই ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং দ্রুত সময়ে আসামিদের শনাক্ত করে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights