কীটনাশকমুক্ত সবজি চাষে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে কীটনাশকমুক্ত ও পরিবেশবান্ধব উপায়ে সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার একেকে প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহিদুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একেকের নির্বাহী পরিচালক এম এ জলিল, ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, প্রশিক্ষক মো. ফুয়াদ হোসেনসহ অনেকে।
এ সময় ফরিদপুরের চরাঞ্চলে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে মিশ্র এবং আন্তঃফসল চাষের মাধ্যমে কীটনাশকমুক্ত নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় চরাঞ্চলের বিভিন্ন স্থানের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর সদর উপজেলার সাত শতাধিক কৃষক-কৃষাণীকে নিরাপদ সবজি চাষ প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
