কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

উপজেলা প্রতিনিধি (বুড়িচং),কুমিল্লা

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে বাকশীমূল ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে কালিকাপুর বাজারের দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির।

সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, যুবদলের ইউনিয়ন সভাপতি একেএম শাহজাহানসহ অনেকে উপস্থিত ছিলেন।

নেতারা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সফরে হিসেবে ফেনীতে আসার সময় বুড়িচং উপজেলার নিমসার বাজারে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর প্রস্তুতির বিষয়ে নেতাকমীদের দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় বাকশীমূল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights